সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জনগণের ভোগান্তি লাঘব করাই আমাদের প্রধান দায়িত্ব : সিসিক প্রশাসক

জনগণের ভোগান্তি লাঘব করাই আমাদের প্রধান দায়িত্ব : সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে তিনি নগরের ৭, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজের গুণগত মান শতভাগ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্প এলাকায় কাজের প্রাক্কলিত ব্যয়, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দৃশ্যমানভাবে প্রদর্শনেরও নির্দেশনা দেন।

নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুত কাজ সম্পন্নের ওপর গুরুত্বারোপ করে সিসিক প্রশাসক বলেন, “সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের ভোগান্তি লাঘব করাই আমাদের প্রধান দায়িত্ব। কাজের দীর্ঘসূত্রতা বা অব্যবস্থাপনার কারণে কোনো নাগরিক যেন কষ্টে না পড়েন, সে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।”

তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের নোয়া খুরুমখলা, ৩৮ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ আবাসিক এলাকা, ৩৭ নম্বর ওয়ার্ডের আখালিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের বনকলাপাড়া ও পশ্চিম পীর মহল্লায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য ও মো. হাসিবুর রহমান, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo