বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর থানায় হাজির আসামি

সিলেটে হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর থানায় হাজির আসামি

কোম্পানীগঞ্জ সংবাদদাতা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাতে গ্রেফতারের পর এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর স্থানীয়দের পরামর্শে ওই আসামি আবারও থানায় হাজির হন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মার্চ) বিকেলে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা নতুন মেঘারগাঁও গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে আলী হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ। অভিযানের সময় তাকে নতুন মেঘারগাঁও বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।

অভিযোগ উঠেছে, গ্রেফতারের পর তাকে থানায় নেওয়ার পথে বাজার এলাকায় সাবেক ইউনিয়ন বিএনপি নেতা তাজুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল মব তৈরি করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে। পরবর্তীতে এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজন নারী সদস্যকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এদিকে, ছিনতাইয়ের প্রায় ৪ ঘণ্টা পর আলী হোসেন স্থানীয়দের পরামর্শে এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাতকড়াসহ থানায় হাজির হন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলী হোসেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ উপজেলার শাহ আরেফিন এলাকায় পুলিশের অভিযানের সময় ‘কালা মিয়া’ নামের এক ব্যক্তি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় পথচারীদের আটক করা নিয়ে অভিযোগ উঠেছিল।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo