সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সুনামগঞ্জে জয়বাংলা স্লোগানে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি, গ্রেপ্তার ২

সুনামগঞ্জে জয়বাংলা স্লোগানে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি, গ্রেপ্তার ২

নিউজ মিরর ডেস্ক
স্বাধীনতা দিবসে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর রাতে সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমদ। বৃহস্পতিবার সন্ধার পর জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সঞ্জয় সরকার দুইজনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তারা গ্রেপ্তার হয়েছেন। মিন্টু সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা, অ্যাড শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা।

এরআগে বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা সুনামগঞ্জ কালেক্টরেট এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিল দেন। মিছিল শেষে আদালত চত্ত্বরের শহীদ মিনারে আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এসময়ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। এই কর্মসূচিতে গ্রেপ্তার দুজনসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo