সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নগরের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব : কাউন্সিলর প্রার্থী সজিব

নগরের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব : কাউন্সিলর প্রার্থী সজিব

নিউজ মিরর ডেস্ক
সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ফেস্টুন ও ব্যানার লাগিয়ে ছিলেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, যুব সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব, মদিনা মার্কেট বাজার কমিটির সদস্য আজিজ খাঁন সজিব।

সম্প্রতি সিসিক প্রশাসক এক বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের বিভিন্ন স্থানে বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়ে ছিলেন।

প্রশাসকের এই অনুরোধকে সম্মান জানিয়ে সিসিকের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, যুব সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব, মদিনা মার্কেট বাজার কমিটির সদস্য আজিজ খাঁন সজিব গত বুধ এবং বৃহস্পতিবার ওয়ার্ডের বিভিন্ন পয়েন্ট ও অলি-গলিতে টানানো নিজের ব্যানার-ফেস্টুনগুলো কর্মীদের সাথে নিয়ে সরিয়ে ফেলেন। আজিজ খাঁন সজিবের এই উদ্যোগ ৮নং ওয়ার্ডে ব্যাপক প্রশংসিত হয়েছে।

কাউন্সিলর প্রার্থী আজিজ খাঁন সজিব জানান, সিসিক প্রশাসকের অনুরোধকে সম্মান জানিয়ে আমিও আমার নির্বাচনী এলাকায় গত ২ দিনে সব শুভেচ্ছা ফেস্টুন সরিয়ে নিয়েছি। নগরের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo