বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেট থেকে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেট থেকে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ

নিউজ মিরর ডেস্ক
সিলেটের লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউলের বিরুদ্ধে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

এরই প্রতিবাদে নগরীতে বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট নগরীর নয়াসড়কস্থ লন্ডন ইন রেস্টুরেন্টেরের সামনে ‘সচেতন যুব সমাজ- সিলেট’-এর ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউল পূর্তগাল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি কাউকে বিদেশে পাঠাতে পারেননি এবং পাওনা টাকা ফেরত চাইলেও নানাভাবে টালবাহানা ও হুমকি প্রদর্শন করছেন।

বক্তারা আরও বলেন, বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে এই যুবকরা তাদের শেষ সম্বলটুকু তুলে দিয়েছিল। এখন তারা নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই প্রতারক রেজওয়ান ও রেজাউলকে আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করার জন্য।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী সাদ্দাম আহমদ, প্রিতমের বড় ভাই রাজু দাশ, নজরুল ইসলাম, ভুক্তভোগী কামরুল ইসলাম, রিফাতুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাফর মাহিন, শাহিন আহমদ, আবু জাফর, কিবরিয়া আহমদ, শাহরিয়ার আহমদ প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী যুবক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে তারা এই প্রতারণার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo