বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ইএনটি অপারেশন করবে এনজেএল ফাউন্ডেশন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ইএনটি অপারেশন করবে এনজেএল ফাউন্ডেশন

নিউজ  মিরর ডেস্ক

এনজেএল ফাউন্ডেশন ও এনজেএল ইএনটি সেন্টারের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে ফ্রি ইএনটি অপারেশন।

আগামী সোমবার (৩০মার্চ) বিকাল তিনটা থেকে চারটার মধ্যে এনজেএল ইএনটি সেন্টারে প্রেসক্রিপশন এবং সকল কাগজপত্র নিয়ে যাগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দেশবরেণ্য ইএনটি সার্জন ডা. নূরুল হুদা নাঈম ও সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।

তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় গরীব রোগীদের নাক-কান-গলা রোগের যে কোন অপারেশন বিনামূল্যে করার উদ্যোগে নিয়েছি আমরা। এ উদ্যোগে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ১০টি ফ্রি অপারেশন করা হবে। যারা দীর্ঘদিন থেকে নাক-কান-গলার সমস্যায় ভুগছেন এবং অপারেশনের প্রয়োজন, টাকার অভাবে অপারেশন করতে পারছেন না, তারা এ সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে পারবেন। যোগাযোগ করার সময় অবশ্যই স্থানীয় মসজিদের ইমাম অথবা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo