বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে ‘২৫০ ভরি’ স্বর্ণ চুরি ঘটনায় পুলিশকে এক সপ্তাহের আল্টিমেটাম

সিলেটে ‘২৫০ ভরি’ স্বর্ণ চুরি ঘটনায় পুলিশকে এক সপ্তাহের আল্টিমেটাম

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটে চুরি হওয়া ‘২৫০ ভরি’ সোনা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। এক সপ্তাহের মধ্যে এসব পদক্ষেপ না নেওয়া হলে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। ‘বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, সিলেট’–এর ব্যানারের এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ীনেতা ও ব্যবসায়ীরা অংশ নেন।

সমাবেশ সঞ্চালনা করেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য নীহার কুমার। এতে সভাপতিত্ব করেন বাজুস সিলেট জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান সওদাগর। এ ছাড়া বক্তব্য দেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাজুস সিলেটের সহসভাপতি আবদুল কাদির মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, সোনা চুরির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে আটক কিংবা চুরির সোনা উদ্ধার করতে পারেনি। ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট মহানগর পুলিশের কমিশনার ব্যবসায়ীদের আশ্বস্ত করলেও এখনো কোনো অগ্রগতি নেই। তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করেছেন জানালেও গ্রেপ্তার ও উদ্ধার না হওয়ার বিষয়টি রহস্যজনক। ব্যবসায়ীদের দেওয়া ট্যাক্স ও ভ্যাটের টাকায় প্রশাসনের কর্মকর্তারা গাড়ি হাঁকিয়ে বেড়ান। অথচ ব্যবসায়ীদের নিরাপত্তা ও জানমালের রক্ষায় তারা কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ বিভিন্ন তথ্য–উপাত্ত ও ক্লোজড সার্কিট (সিসি) টিভি ক্যামেরার মধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

৯ জানুয়ারি সিলেটের আল হামরা বিপণিবিতানের চতুর্থ তলার নূরানী জুয়েলার্স নামের একটি দোকানের তালা ভেঙে সোনা চুরির ঘটনা ঘটে। মালিকপক্ষের দাবি, এ ঘটনায় তাদের ২৫০ ভরি সোনা খোয়া গেছে। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা করেন।

এর আগে ২৩ জানুয়ারি বাজুস সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে চোরদের ধরতে ও স্বর্ণ উদ্ধার করতে পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিটেমটাম দেন। কিন্তু সেই ৭২ ঘণ্টার পর পেরিয়ে গেছে আরও দুদিন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মার্কেটের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে- ওই দুর্ধর্ষ চুরির ঘটনাটি অন্তত ৮জন মিলে সংঘটিত করেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo