বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ফেঞ্চুগঞ্জে সরকারি চাল চুরি : স্বেচ্ছাসেবক দল নেতা রুপনকে জরিমানা

ফেঞ্চুগঞ্জে সরকারি চাল চুরি : স্বেচ্ছাসেবক দল নেতা রুপনকে জরিমানা

নিউজ মিরর ডেস্ক
সিলেটের ফেঞ্চুগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ২০ বস্তা চোরাই চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাইজগাঁও এলকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় বিএনপি দলীয় ডিলার মাসুদুল ইসলাম রুপনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত মাসুদুল ইসলাম রুপন ফেন্চুগন্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের নূরপুর উত্তর টিলার মৃত কুটু মিয়ার পুত্র এবং সিলেট জেলা জাসাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য।

জানা গেছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালের মাইজগাঁও ইউনিয়ন ডিলার মাসুদুল ইসলাম রুপন গ্রাহকদের ৩০ কেজির স্থলে ২০ কেজি করে দিয়ে বাকি চাল চুরি করে বিক্রির জন্য জমা করে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করে। পরে গ্রাহকদের মধ্যে তা বিতরণ করা হয়। এ ঘটনার ডিলার বিএনপি নেতা মাসুদুল ইসলাম রুপনকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মাসুদুল ইসলাম রুপন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- গোদাম থেকে কিছু চাল চুরি হয়ে যাওয়ায় গ্রাহকদের কম করে দেওয়া হয়েছিল। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধান হয়ে যায়।

জানতে চাইলে রোববার দুপুরে ফেন্চুগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী আহমেদের সরকারি সেলফোনে বারবার কল দিলে তিনি প্রতিবদকের মেবাইল ফোন রিসিভ করেননি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo