বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সাজিদ আহমেদ চৌধুরী সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে আব্দুস সামাদ তুহেলকে বৃহত্তর কুয়ারপারবাসীর সমর্থন প্রদান
গোয়াইনঘাটের পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন

গোয়াইনঘাটের পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাটে পরিবেশ বিধ্বংসী ইট ভাটা, অবৈধ কৃষি জমি খননের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। রোববার সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের পেকেরখাল গ্রামের সালুটিকর-গোয়াইনঘাটে সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।

মানববন্ধন শেষে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে পৃথক লিখিত অভিযোগ দেন তারা। ‎এরআগে গত ৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বরাবরে তারা অভিযোগ দিয়েছিলেন।

‎গ্রামের মুরব্বি আজির উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন, ফুখরুল ইসলাম, মো. আলাউদ্দিন, আব্দুস সালাম, তোতা মিয়া, নুরুল হক, আলী হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

এবিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, বিষয়টি তদন্তাধীন আছে। আমরা দেখছি। এভাবে কেউ পরিবেশের ক্ষতি করতে পারবে না। আমরা তদন্ত শেষে ব্যবস্থা নিচ্ছি। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo