বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে পরিকল্পিত প্রতারণা : ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা আত্মসাৎ

সিলেটে পরিকল্পিত প্রতারণা : ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা আত্মসাৎ

নিউজ মিরর ডেস্ক
সিলেটে অননুমোদিত ভাবে নিজের ব্যাংক হিসাব থেকে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে ৩ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ তুলেছেন নগরীর আম্বরখানা বড় বাজার এলাকার মো. আব্দুল হান্নান চৌধুরীর ছেলে মো. ইসমাইল হোসেন আজাদ চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্মার্ট ফোনটি গত ২৬ মার্চ নিজের নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ার কিছুক্ষণ পর দেখেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ ১০ টাকা অনুমতি ছাড়াই প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ০১৭৫১২১০০০০১২৫৩ নং হিসাবে স্থানান্তর হয়েছে। তিনি আতংকিত সাথে সাথে এয়ারপোর্ট থানায় একটি জিডি (নং ১৩২৮/২৬/৩/২৬) দায়ের করেন। পরে ওই ব্যাংকের সাথে যোগাযোগ করে জানতে পারেন, উল্লিখিত অ্যাকাউন্টে আরও অনেকের টাকা অবৈধভাবে স্থানান্তর হয়েছে।

তিনি জানান, এই হিসাবের মালিকের নাম মো. সোহেল রানা এবং তার নামে ইস্টার্ন ব্যাংকেও ১৫৫১৪৪০০০৫৮৫৩ নম্বর হিসাব রয়েছে। তিনি বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা গ্রহণ করে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করছেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংঘবদ্ধ এবং পরিকল্পিত প্রতারণা। ২৬ থেকে ২৮ মার্চ ব্যাংক বন্ধ না থাকলে হয়ত তাৎক্ষনিক অভিযোগ করে হিসাবটি ব্লক করা সম্ভব হতো এবং ক্ষতি ঠেকানো যেত। কিন্তু তা সম্ভব না হওয়ায় তিনি কল সেন্টারে অভিযোগ করেছেন, তবে এখনো কোনো প্রতিকার পান নি।

তিনি আরো জানান, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলেও তারা তা গ্রহণ করেন নি।

ইসমাইল হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের মাধ্যমে তার কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগীতা চেয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo