সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে আব্দুস সামাদ তুহেলকে বৃহত্তর কুয়ারপারবাসীর সমর্থন প্রদান

১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে আব্দুস সামাদ তুহেলকে বৃহত্তর কুয়ারপারবাসীর সমর্থন প্রদান

নিউজ মিরর ডেস্ক

আসন্ন সিলেট সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সামাদ তুহেলকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন বৃহত্তর কুয়ারপার এলাকাবাসী।

 

শুক্রবার (১০ এপ্রিল) বাদ এশা কুয়ারপারে ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বৃহত্তর কুয়ারপার এলাকার একক কাউন্সিলর প্রার্থী নির্ধারনের জন্য বৃহত্তর কুয়ারপার এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সমর্থন দেয়া হয়। মতবিনিময় সভায় এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন এবং মতামত ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, আব্দুস সামাদ তুহেল একজন সৎ ও যোগ্য মানুষ। তিনি পারিবারিক ঐতিহ্যের মাধ্যমে জনসেবায় সম্পৃক্ত হয়েছেন।  তাকে নির্বাচিত করতে পারলে এই ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলা সম্ভব হবে। সেবা পাওয়ার জন্য তার পিছনে ছুটতে হবে না, তিনি নিজেই জনগনের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানে কাজ করবেন। লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনজনের হক তাদের কাছে পৌঁছে দিবেন। বক্তারা আরো বলেন, বৃহত্তর কুয়ারপার এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া পায়নি। এই এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। বঞ্চনা ও অবহেলায় জর্জরিত হয়ে আজ কুয়ারপারবাসীসহ ওয়ার্ডের মানুষ ঐকবদ্ধ। উন্নয়নের স্বার্থে আব্দুস সামাদ তুহেলকে কাউন্সিলর নির্বাচিত করতে হবে। এজন্য মুরুব্বিয়ান ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহত্তর কুয়ারপারবাসী ঐক্যবদ্ধ থাকলে আব্দুস সামাদ তুহেল এর বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।

ধন্যবাদ জ্ঞাপন করা বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সামাদ তুহেল বলেন, ১২ নম্বর ওয়ার্ডের উন্নয়নে আমি অতীতের ন্যায় ভবিষ্যতেও কাজ করে যাবো। সুযোগ পেলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলে সর্বাত্মক প্রচেষ্ঠা চালাবো। ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বৃহত্তর কুয়ারপারের একক কাউন্সিলর প্রার্থী হিসেবে সমর্থন দেয়ায় তিনি কুয়ারপারবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মোঃ আবুল কাইয়ুম সোহেল এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি ও হারুনুর রশিদ রাসেল এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আবু তালেব মুরাদ, বীর মুক্তিযুদ্বা জমির আহমদ খান, ওলিউর রহমান সোহেল, আবুল হোসেন, হানিফ আহমদ, রকিব আহমদ, জাকির হোসেন জকন, সালাউদ্দিন আহমদ, দেওয়ান তারেক চৌধুরী, আশিকুর রহমান তারেক, আলিম উদ্দিন, মুন্না আহমদ। আরও উপস্থিত ছিলেন শামিম আহমদ, শাহাদাত আহমদ, আরিফ আহমদ, লাহিন আহমদ, শামিম আহমদ, মুহিন আহমদ, বাবলু, শিমুল আহমদ, দেওয়ান তায়েফ, দেওয়ান রাফি চৌধুরী, মঈম উদ্দিন, সেলিম আহমদ, শাকিল মির্জা, নাসির আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo