বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক

ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয়েছে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের মাটি ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় তৈরি এই সিমেন্ট উচ্চশক্তি, দীর্ঘস্থায়ীত্ব এবং আর্দ্রতা ও রাসায়নিক ক্ষতির বিরুদ্ধে কার্যকর সুরক্ষা প্রদান করে। এটি বিশ্বেও সেরা ও নিজস্ব ক্লিংকার ও সেরা কাঁচামাল দিয়ে থাইল্যান্ডে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একটি সিমেন্ট।

টেকনিকাল সামিটে সিলেটের বিভিন প্রতিষ্ঠানের অধ্যাপক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও নির্মাণখাতের সংশ্লিষ্টরা অংশ নেন। আলোচনায় উঠে আসে অঞ্চলের অম্লীয় ও ছিদ্রযুক্তমাটি, সালফেটের প্রভাব, জলাবদ্ধতা ও উচ্চভূগর্ভস্থ পানির স্তরজনিত সমস্যা। এসব পরিস্থিতিতে ইনসি গ্রিন কংক্রিটের ঘনত্ব বৃদ্ধি করে, পানি প্রবেশ কমায় এবং দীর্ঘমেয়াদে শক্তি বাড়াতে সহায়তা করে, ফলে বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পপ্রবণ এলাকায় কাঠামোর স্থায়ীত্ব বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে ইনসিসিমেন্টের এর বিশেষজ্ঞরা টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ঝটঝঞ)-এর অধ্যাপকরা অঞ্চলের মাটি ও নির্মাণ-সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে ইনসি সিমেন্টের-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ড. কান্থাসাত বুনতেম, কমার্শিয়াল ডিরেক্টর মো. আবু সাঈদ এবং ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) জিএমজি মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইনসিগ্রিন বাংলাদেশে প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সনদপ্রাপ্ত সিমেন্ট, যা পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণে প্রতিষ্ঠানটির অঙ্গীকারকে প্রতিফলিত করে। এটি সায়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড এর একটি পণ্য যা থাইল্যান্ডের বিখ্যাত ও শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানি, সায়াম সিটি সিমেন্ট পিএলসি এর একটি সাবসিডিয়ারি।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo