সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিউজ মিরর ডেস্ক 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের শিববাড়ি মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার সভাপতি রাজকুমার পাল রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন বৈদ্য এর পরিচালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর সহ-সভাপতি প্রদীপ কুমার দে মনা, যুগ্ম সাধারণ সম্পাদক জিডি রুমু, সাংগঠনিক সম্পাদক অপন দাস, প্রচার সম্পাদক সঞ্জীব দত্ত, সদস্য নন্দন চন্দ্র পাল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক শৈলেন কুমার কর, মহানগর শাখার প্রচার সম্পাদক পিনাক কর, জেলা শাখার জনসংযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ,  মোগলাবাজার থানার সভাপতি মনমোহন দেবনাথ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস,  দক্ষিণ সুরমা শাখার সভাপতি দীপঙ্কর দাশ, সাধারণ সম্পাদক নিখিল মালাকার, শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠ মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যাপক প্রতাব চৌধুরী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক রকি দেব, যুগ্ম আহ্বায়ক শান্ত মালাকার, রুপম তালুকদার মহালয়া উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক দীপক দাস।

স্বাগত বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস এছাড়া বক্তব্য রাখেন পঙ্কজ দেব, অঞ্জন সরকার, মনিন্দ্র দেবনাথ,রঞ্জন দেবনাথ,রাম মোহন চন্দ, বিপুল মালাকার,  দুলন দাস, সুজিত চন্দ প্রমুখ। শুরুতে পবিত্র গীতা পাঠ করেন সূর্য দেবনাথ।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকাস্থ এর সভাপতিত্বে ও সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় সভায় সাবজেক্ট কমিটির প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে রাজ কুমার পাল রাজু’কে সভাপতি, সুবল দেবনাথকে সাধারণ সম্পাদক ও এডভোকেট বিষ্ণু পদ পাল বাপ্পি’কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo