সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

নিউজ মিরর ডেস্ক 

 

সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে।

গত ২৫ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সুজুকি বাংলাদেশের পার্টনার সম্মেলনে সিলেটের খান অটোস্ এর পরিচালক মোশারফ খান কালামের হাতে ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড তুলে দেন র‌্যানকন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রম রউফ চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যানকন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, সাউথ এশিয়া, মিডিল ইষ্ট, আফ্রিকা, সুজুকি জাপানের ডিপার্টমেন্ট ম্যানেজার সওটারো সাতো, র‌্যানকন মটর বাই লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান, এক্সিকিউটিব ডিরেক্টর কাজি আশিকুর রহমান, ন্যাশনাল সেলস্ ম্যানেজার রাশেদুল হাসান, এরিয়া ম্যানেজার রাজিব রহমান প্রমুখ।

সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড গ্রহণ শেষে সিলেটের খান অটোস্ এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মোশারফ খান কালাম বলেন, এই অর্জন শুধু খান অটোসের নয়, বরং সিলেটবাসীর জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সেবার মান ধরে রেখে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ করবে।

তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই এই সাফল্যের মূল চালিকা শক্তি। সেই সাথে প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনা ও কর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক মানের সেবা প্রদান, গ্রাহক সন্তুষ্টি এবং বিক্রয়োত্তর সেবার উৎকর্ষতার জন্য এই সম্মাননা প্রদান করা হয়। ধারাবাহিকভাবে তিনবার এ সম্মাননা অর্জন করায় খান অটোসের সাফল্যকে ব্যবসায়িক অঙ্গনে একটি মাইলফলক বলে উল্লেখ করেন।

সিলেটের খান অটোস টানা তৃতীয়বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo