সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক 

 

সিলেটের দক্ষিণ সুরমার তেতলি উত্তরপাড়ার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, যুক্তরাজ্য লালন শাহ ফাউন্ডেশন ইউকে ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফাউন্ডার, যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইন এর উদ্যোগে প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) দুপুর ২ টায় ডা. এইচ এম বাবুল হোসাইন এর পুত্রদ্বয় লন্ডনস্থ কিং কলেজ হসপিটালে কার্ডিওলজি ডিপাটমেন্টে কর্মরত ডাঃ রাশেদ হোসাইন ও লন্ডনের এইচএসবিসি ব্যাংকের ফাইন্যানস ডিপারটমেনটে কর্মরত রাহেদ হোসাইন এবং ব্রিটিশ পুলিশ ডিপারটমেনটে পুলিশ ইন্সপেক্টর পদে কর্মরত তানজিমা হোসাইন পিংকি’র গৌরবোজ্জ্বল কৃতিত্বের জন্য মঙ্গল কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাছুম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩ নম্বর তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান অলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার লিটন আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আমির হোসেন, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য্য।

সহকারী শিক্ষক জুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেলাল আহমদ, শানুর আহমদ, আব্দুল মুকিত, নাঈম রহমান শাহনুর, বেলাল আহমদ, মোঃ শুয়াইব আহমদ, কামাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও ডা. এইচ এম বাবুল হোসাইন সর্বদা দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি এলাকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে অবদান রেখে চলছেন। তাঁর এই সেবামূলক কর্মকান্ডে ভবিষ্যতেও গরীব ও অসহায় মানুষ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo