বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক

মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অমান্য করে সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে ‘বে-আইনীভাবে’ গত ২৬ মার্চ থেকে তালাবদ্ধ কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকানসমূহ অবিলম্বে খুলে দেয়ার দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

৪ মে সোমবার দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের সাতটি দোকান বন্ধ করে দেয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।’ দ্রুত সময়ের মধ্যে বন্ধকৃত দোকানগুলো খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

বিশাল মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ব্যবসায়ীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।’

অনতিবিলম্বে বন্ধ দোকানগুলো খুলে দিয়ে ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন সিলেটের দোকান মালিক সহ সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিমের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল। মানববন্ধনে একাত্ততা পোষন করে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইস আলী, সহ সভাপতি আক্তার হোসেন সুহেল, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সাধারণ সম্পাদক মনজুর আহমদ, হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুব আহমদ, সহ সভাপতি আব্দুল আজিজ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারী ফরহাদুজ্জামান চৌধুরী, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সেক্রেটারী হোসেন আহমদ, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমির হোসেন, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফুয়াদ বিন রশীদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাবুল মিয়া, কারেক্টরেট জামে মসজিদ মার্কেট দোকান মালিক ও সমন্বয়কারী এনামুল করিম চৌধুরী, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি সোয়েব আহমদ অভি, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, আখালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুব আহমদ, দরগা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন আহমদ, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ফেডারেল ট্রেড সেন্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান কাইয়ুম, ব্যবাসায়ী খায়ের আহমদ, জাবেদ আহমদ, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক এমদাদুল হক স্বপন, গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল হোসেন, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান রজব, লালদিঘি পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া, রাজ জিসি হাইস্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ কাদির প্রমুখ। এছাড়াও বিশাল এই মানববন্ধনে সিলেট মহানগরীর সকল মার্কেট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo