সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ সিলেটে ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল মামুন পারভেজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা

সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা

নিউজ মিরর ডেস্ক

সরকারিভাবে সিলেট জেলার হজ যাত্রী বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, বিশিষ্ট উলামায়ে কেরাম এবং সিলেট জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে কর্মশালা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

 

সোমবার (০৪ মে) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

 

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রাণ ও আল্লাহভীরু। আমরা সবাই জীবনে একবার হলেও আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি। মানুষ দিন দিন সচ্ছল হচ্ছে, অথচ ১৮ কোটি মানুষের এই দেশে হাজীদের সংখ্যা খুবই কম। সরকারিভাবে হজে যাওয়া হাজীদের সংখ্যা আরো কম। সরকারিভাবে হওয়ার ব্যবস্থাপনা সহজ, সুন্দর ও ভোগান্তিমুক্ত। হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক উদ্দেশ্য না থাকায় এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকায় হাজীরা প্রতারিত হন না। এই চমৎকার বিষয়গুলো মানুষদের জানালে সরকারিভাবে হজে যাওয়া মানুষের সংখ্যা বাড়বে। অসংখ্য প্রবাসীরা বাংলাদেশে নিবন্ধন করে হজে যান। তাদেরও সরকারিভাবে হজে যেতে উদ্বুদ্ধ করতে হবে। তিনি জনগণকে আশ্বস্ত করতে ও সরকারিভাবে হজে যেতে উদ্বুদ্ধকরণে উলামায়ে কেরাম এবং মসজিদের ইমাম ও খতিবদের কাজ করার আহ্বান জানান।

 

কর্মশালায় ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ অত্যন্ত চমৎকার ও স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় অনেক সময় নানা ত্রুটি-বিচ্যুতি ঘটে। অথচ আমরা সরকারিভাবে যথেষ্ট সংখ্যক হাজীদের হজে পাঠাতে পারিনা। যেখানে এবার সাড়ে ৭৮ হাজার হাজী হজে যাচ্ছেন সেখানে ওমরাহ পালনকারীদের সংখ্যা প্রায় সাড়ে চার লক্ষের উপরে। আমাদের প্রতিবেশী ভারত ও পাকিস্তান ৬০-৭০ শতাংশ হাজীদের সরকারিভাবে হজে পাঠায়। তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে হাজীদের কোটা পূরণের জন্য চাপ দেয়া হচ্ছে। সরকার এবার ২৫ শতাংশ হাজীদের সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর উদ্যোগ নিয়েছে। তাই সরকারিভাবে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে সরকার সারা দেশব্যাপী সভা, সেমিনার ও প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। সিলেটের এই কর্মশালার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হলো। সচিব আরো বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি মূল্যের কারণে বিমানের ভাড়া বেশি ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের প্রচেষ্টায় এই ভাড়া কমিয়ে আনা হয়েছে। তিনি হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সরকারের যুগ্মসচিব আশরাফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরের জামে মসজিদের ইমাম মাওলানা মো. শাহ আলম। সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড অফিসার সৈয়দ ফখরুল ইসলাম। কর্মশালায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট মো. সাইফুল ইসলাম, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক আনোয়ার কাদিরসহ ইসলামিক ফাউন্ডেশন সিলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান বলেন, হজ ফরজ ইবাদত হলেও অনেকের মধ্যে হজ করতে অনীহা দেখা যায়। হজকে আরও গতিশীল ও হাজীদেও যথাযথভাবে সেবা দিতে ও হাজী সংখ্যা বাড়াতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষ আমাদের কথা শুনে ও গুরুত্ব দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে মানুষকে সরকারিভাবে হজে যেতে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। তিনি সবার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo