রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম আজম অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাফিল উদ্দিন কবির সংক্ষিপ্ত সফরে দেশে আসছেন
“সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

“সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক

সৌখিন কৃষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের উদ্যোগে গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামের মুক্ত প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রুপের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। নগর জীবনে সবুজায়ন বৃদ্ধি এবং ছাদ কৃষির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করার পাশাপাশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুস্থ জীবন যাপনের ভবিষ্যৎ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাদ কৃষির মাধ্যমে শহরেও সবুজ বিপ্লব সম্ভব।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের এডমিন প্যানেলের সভাপতি প্রফেসর মো. বদরুল আলম। তাঁরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

উল্লেখ্য, “সিলেটের ছাদ কৃষি” ফেসবুক গ্রুপটি ২০২১ সালের ৯ মার্চ প্রতিষ্ঠিত হয়। গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন বৃক্ষপ্রেমী মো. রিয়াজুর রহমান হলেও বর্তমানে শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, গৃহিণী, প্রবাসীসহ বিভিন্ন পেশার ১০ জন এডমিন ও ৫ জন মডারেটর এবং প্রায় ২০ হাজার সদস্য নিয়ে এই গ্রুপ আজ শুধু একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, বরং একটি সবুজ আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি শহরের বিভিন্ন প্রান্তে ছাদ কৃষি সম্প্রসারণ, বিনামূল্যে গাছ বিতরণ, হাতে-কলমে প্রশিক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে এর কার্যক্রম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo