সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ব্র্যাক মাইক্রোফাইনান্সের উদ্যোগে ছাগল পালনের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে ব্র্যাক মাইক্রোফাইনান্সের উদ্যোগে ছাগল পালনের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক 

 

ব্র্যাক মাইক্রোফাইনান্স সিলেট অঞ্চলের রাধানগর এলাকা অফিসে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২১ জন তরুণ-তরুণীকে ছাগল পালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গত বুধবার (১৪ মে) ব্র্যাক মাইক্রোফাইনান্সের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রশিক্ষণ উদ্বোধন করেন নর্থ ইস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মিতালী ধর। তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, ব্র্যাক নতুন কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরি করতে চায়। তরুণদের আকাশছোঁয়া স্বপ্ন পূরণে সহযোগিতা করছে ব্র্যাক। তিনি প্রশিক্ষণার্থীদের নতুন উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সমাজ গঠনে কাজ করার আহবান জানান।

আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) সারোয়ার হোসেন নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, কোন কাজকে ছোট করে দেখা যাবে না। প্রতিষ্ঠিত হতে হলে আপনাদের কাজকে গুরুত্ব দিয়ে চেষ্ঠা চালিয়ে যেতে হবে। তবেই সফলতা আসবে। তিনি উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী অফিসার লাবণ্য বিশ্বাস। তিনি ছাগল পালনের উপর ২ ঘন্টাব্যাপী আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে ছাগলের ঘর মেরামতের জন্য টিন, বাঁশ, মশারি, ঘাসের বীজ এবং ঔষধ বিতরণ করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীরা তাদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে আসায় ব্র্যাকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo