সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের স্মরণসভা অনুষ্ঠিত

দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের স্মরণসভা অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক

দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের উদ্যোগে পরিষদের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুধীর দাস, উপদেষ্টা ও শিক্ষক নিরঞ্জন দাস, নির্বাহী সদস্য জ্যোতিরিন্দ্র নারায়ন চৌধুরী ও চারু সামন্ত স্মরনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) নগরীর মদিনা মার্কেটের কালীবাড়ীস্থ দিশারী স্কুল এন্ড কলেজে এ সভার আয়োজন করা হয়।

দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের সভাপতি অঞ্জলি প্রভা চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ প্রাণ কান্ত দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ্।

স্মরণসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জুয়েল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, গুলজার আহমদ, ভূপেন্দ্র তালুকদার, প্রবাল ভট্টাচার্য, ধীরেন্দ্র দাস, গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, আফিকুল আসফিয়া, অধ্যাপক রনি দাস, শিক্ষক ওসিত চৌধুরী, বিজয় দাস, অমিত সামন্ত, মহিতোষ মজুমদার, হরিপদ দাস, যতীন্দ্র তালুকদার, বিমল দাস, জ্যোতিষ দাস, পান্ডব মজুমদার । স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার সুভাষ দাস। সভায় প্রয়াতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি পাঠ করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, প্রয়াত ৪ গুনীজন স্ব স্ব অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করে গেছেন। তারা ছিলেন আমাদের জন্য বাতিঘর। প্রয়াত সুধীর দাস মহান মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে লড়াই করে আমাদের লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। শিক্ষক নিরঞ্জন দাস, জ্যোতিরিন্দ্র নারায়ন চৌধুরী ও চারু সামন্ত ছিলেন অন্যায়ের প্রতিবাদী ও আলোকিত মানুষ। তাদের প্রত্যেকেই স্বপ্ন ছিল সাম্য ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা। আমাদেরকে তাদের পথ অনুসরণ করে সাম্য ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo