রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাবিন রাজা চৌধুরী ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন সিলেট থেকে বিদেশে পাঠানোর নামে ৭ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র সিলেটে যাত্রা শুরু করলো গীতা প্রচার পরিষদ প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান
সিলেটে হকারদের অবস্থান ধর্মঘট: দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার

সিলেটে হকারদের অবস্থান ধর্মঘট: দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার

জীবন ও জীবিকার স্বার্থে অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে ব্যবসা করার সুযোগ চেয়ে সিলেটে অবস্থান ধর্মঘট করেছেন হকাররা।

রোববার দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

এতে নগরের বিভিন্ন এলাকার শত শত হকার অংশ নেন। কর্মসূূচি চলাকালে হকারের হাতে ভাতের থালা দেখা যায়। অনেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। তাতে লিখা ছিল, ‘হকার বাঁচলে, বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ’।

পরে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন হকাররা। এসময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, হকারদের দাবি নিয়ে আমরা সিলেটের মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্ঠা করবো।

কর্মসূচি চলাকালে হকার নেতৃবৃন্দ বলেন, সারাদিন ব্যবসা করার সুযোগ না থাকলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে একমাত্র আয়ের উৎস ফুটপাতের এই ছোট ব্যবসা বন্ধ হওয়ায় হকাররা পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত মানবেতন জীবনযাপন করছেন। এহেন পরিস্থিতিতে অসহায় হয়ে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।

নেতৃবৃন্ধ আরো বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে বহু পরিবার চরম সংকটে পড়বে। উচ্ছেদ অভিযানের সময় হকারদের সাথে দুর্ব্যবহার করা হয় এবং অনেক ক্ষেত্রে মালামাল জব্দ করা হয়। মানবিক দিক বিবেচনা করে নির্দিষ্ট সময়ের জন্য হলেও ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

 

তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন, শাহ আলম, আব্দুশ শহিদ, জামাল উদ্দিন, হোসেন, আলো দাস, কৃষ্ণ, দেলোয়ার, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, আব্দুর রহিম, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া, শাহাদাত হোসেন প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo