সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে নতুন রিক্সা বিতরণ

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে নতুন রিক্সা বিতরণ

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী’র সহধর্মিনী সামা হক চৌধুরী বলেেেছন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং পর্যাপ্ত সুযোগ ও সহযোগিতা পেলে তারাও সমাজ ও দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার রক্ষায় প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।

তিনি আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিকভাবে সাবলম্বী করতে সরকারের পাশাপাশি প্রবাসী, বেসরকারী প্রতিষ্ঠান ও সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসা জরুরী। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যাপক কাজ করছে। এই ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠন ও ব্যক্তদেরকে প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

তিনি সোমবার (১৮ মে) বিকেলে নগরীর গোয়াবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর (চলমান) প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে ৫ম দফায় প্রবাসী ব্যক্তির অর্থায়নে ২টি পায়ে চালিত নতুন রিক্সা উপহার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক ও লিনুস বৃটিক-এর স্বত্বাধিকারী সাইমা সুলতানা চৌধুরী লিনু, সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড সিলেট বিভাগের ডিজিএম মোঃ জসিম উদ্দিন খন্দকার, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

মাওলানা বশির উল আমিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের আলেয়া ফেরদৌসী তুলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমান, আরকিটেক সাইমা তাবাসসুম চৌধুরী নাহিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জোবেদ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কো-অডিনেটর শিউলি আক্তার। উপস্থিত ছিলেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, সহ-সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিন আহমেদ আব্দুর, রাশেদ আহমেদ, নাদেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসী ব্যক্তির অর্থায়নে অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে ২টি পায়ে চালিত নতুন রিক্সা উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo