বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) রাতে নগরীর পুরানলেনস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত আহবায়ক তুহিন কান্তি নাগ এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগর শাখার সদস্য সচিব রাজিব কুমার দে ও কল্লোল জ্যোতি বিশ্বাস এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সূদীপ রঞ্জন সেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক নারায়ন পুরকায়স্থ ফনি, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাবলু সিংহ, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রানেশ দেব, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দীপক দত্ত ও সদস্য সচিব জয়ন্ত চক্রবর্তী দুলাল, কানাইঘাট উপজেলার আহবায়ক শ্যামল কুমার দাস ও প্রতাপ চন্দ্র দাস এবং পৌর কমিটির আহবায়ক বিধান চৌধুরী ও সদস্য সচিব রঞ্জন দাস।

উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির করুনাময় সিংহ, মনোজ কান্তি দেব, সুমন সিংহ, রনি সিংহ, হিরন্ময় দেব, অসীম কুমার দে, অঞ্জন দাস,অজয় দাস, সায়মন সিনহা প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo