সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন

নিউজ মিরর ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯নং ওয়ার্ডসহ সিলেটবাসীসহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ যুব সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব, ফিজা এন্ড কোম্পানী লিমিটেডের ডিরেক্টর আজহারুল ইসলাম মুমিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কেবল আনুষ্ঠানিক পশু কোরবানি নয়, এটি আমাদের ত্যাগের চূড়ান্ত শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর সেই মহান আত্মোৎসর্গের স্মৃতিকে স্মরণ করে আমাদের ভেতরের অহংকার, হিংসা, লোভ ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠুক আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন।

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ভাতৃত্ববোধের ওপর আলোকপাত করে বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম মুমিন বলেন, ইসলাম আমাদের সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল স্তরের মানুষ একসাথে সেই আনন্দে শরিক হতে পারে। আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে ঈদের খুশি ভাগ করে নেওয়া আমাদের প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। ত্যাগের এই উৎসব যেন আমাদের হৃদয়ে পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার এক নতুন দিগন্ত উন্মোচন করে।

আজহারুল ইসলাম মুমিন আরো বলেন, কোরবানির পর নিজ নিজ আবাসিক ও সামাজিক এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমাদের সবাইকে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে অপসারণ করতে হবে, যেন আমাদের চারপাশ সুন্দর ও স্বাস্থ্যকর থাকে।

শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। মহান আল্লাহ আমাদের সবার কোরবানি ও ইবাদত কবুল করুন। ঈদ মোবারক।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo