বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল

নিউজ মিরর ডেস্ক 

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) রাত ৯টায় নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সদস্য হুমায়ুন আহমদ মাসুক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য মো. সামছুল আলম, আমির হোসেন, হাজী মো. রইছ আলী, মো. আব্দুর রহমান দুদু, মোহাম্মদ আলী আকিক, কিবরিয়া হোসেন নিজুম ও খালেদ আহমদ।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২৮ সেশনের ৮সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করেন পরিষদের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ। নবগঠিত সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ হলেন- সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, হোসেন আহমদ, আমিনুল হক বেলাল ও মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক রাছেল আহমদ, কোষাধ্যক্ষ জাভেদ আহমদ।

নবগঠিত আংশিক কার্যনির্বাাহী কমিটি আগামী ৩০ জুনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিশেষ সাধারণ সভা ডেকে আহবায়ক কমিটির মাধ্যমে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo