বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে পূজা উদযাপন ফ্রন্ট জালালাবাদ থানা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

সিলেটে পূজা উদযাপন ফ্রন্ট জালালাবাদ থানা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত জালালাবাদ থানা কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা গত ২০ জুন শনিবার বেলা ১১টায় নগরীর আখালিয়ার বাহ্মণশাসনস্থ শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ডাঃ রামেন্দ্রনাথ ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও রাহুল সেন সৌরভের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে। প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণে বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা সব সময় অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাসী। আমরা কারও বিরুদ্ধে নই, আমরা চাই সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক। তিনি বলেন , এ দেশ সকলের, এদেশে সকলের ধর্মীয় অধিকার সমান। তাই ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্যের অবসান ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলার আহবান জানান।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ দাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, জেলা শাখার সদস্য সচিব এডভোকেট পলাশ চন্দ্র ধর।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাঃ অরুণ কুমার দেব, বিদ্যুৎ দাস, রণজিৎ কুমার সিংহ, বিদ্যুৎ রঞ্জন দাশ, সুজিত কুমার দেব, নারায়ন চন্দ দাস, হারান দাশ, মতিলাল তালুকদার, মিহির চন্দ দাস, পবিত্র দেবনাথ, শুধাশু রায়, হিমেল দাস রিকি, অধীর দাশ, সিদ্ধার্থ গুপ্ত জনি, মিল্টন রায়, ধুবরাজ দাস, জ্যোতিস চন্দ দাশ, প্রদীপ দেবনাথ, বিন্দু দেবনাথ, আশীষ তালুকদার, শিপন চন্দ, টিটু দেব, অরুণ চন্দ দাস প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo