সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র সাধারণ সভা ও কমিটি গঠন

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র সাধারণ সভা ও কমিটি গঠন

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন শনিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় ডিসএ্যাভল্ড কমিউনিটি এ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ) ও প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেট-এর কমিটিও গঠিত হয়েছে।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা ও নির্বাচন কমিশনার বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও জিডিএফ’র উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী ও ডাঃ মিফতাহুল হোসেন সুইট।
সভায় আয়-ব্যয়ের হিসাব ও প্রতিবেদন উপস্থান করেন জিডিএফ’র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ২০২৬-২৮ সেশনের কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা ও নির্বাচন কমিশনার বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস।

জিডিএফ’র নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি- প্রমেশ দত্ত, সহ-সভাপতি এডভোকেট রকিব আলী, মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সাবিলা কান্তা, সৈয়দ মাহমুদুল হক, শারমিন আক্তার রেবা, সদস্য দেওয়ান সালামত রাজা চৌধুরী, দিদার আহমদ, আব্দুস সালাম বাবলু, শিপ্রা রাণী নাথ, ফাতেমা বেগম, শিলন বেগম, ববি বেগম, মিঠুন দত্ত, রিচার্ড সেন্ডিস, ডাঃ বিষু দেবনাথ, আব্দুল কুদ্দুস তালুকদার, হরিপদ দে, আবুল লেইস, আফজাল শিকদার, মোঃ শাহজাহান, আনিসুল হক।

ডিসএ্যাভল্ড কমিউনিটি এ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ) এর নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি এডভোকেট রকিব আলী, সহ সভাপতি- প্রমেশ দত্ত, মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, যুগ্ম মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, কোষাধ্যক্ষ দিদার আহমদ, নির্বাহী সদস্য জাহানারা বেগম, সৈয়দ আলমগীর হোসেন, সাবিলা কান্তা, শারমিন আক্তার রেবা, সদস্য আব্দুস সালাম বাবলু, পারভিন বেগম, শিলন বেগম, ববি বেগম, শিপ্রা রাণী নাথ, ফাতেমা বেগম, মিঠুন দত্ত, বিষু দেবনাথ, নছিবা খাতুন, রিচার্ড সেন্ডিস, হরিপদ দে, আবুল লেইস, আব্দুল কুদ্দুস তালুকদার, মোঃ শাহজাহান, আফজাল শিকদার, দেওয়ান সালামত রাজা চৌধুরী, সরূপা বেগম, আনিসুল হক।

প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি বায়জিদ খান, সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শারমিন আক্তার রেবা, সহ সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, কোষাধ্যক্ষ আবুল লেইস, নির্বাহী সদস্য সমিরঞ্জন বিশ^াস ও আব্দুস সালাম বাবলু, সদস্য রিপন দেবনাথ, তাহমিনা আক্তার মৌমি, রেহেনা বেগম, রোকেয়া বেগম, তাহমিন বেগম, তাহির মিয়া, নাজিম আহমদ, শামীম আহমদ, মোঃ নুরুল ইসলাম, ছালেক মিয়া, তাহমিনা বেগম, আলমিন হক ময়নুল, আফজাল শিকদার, মোঃ শাহজাহান, তাজকিয়া জান্নাত সুইটি।

নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ তাদের দক্ষ কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠির জীবন উন্নয়নে অতীতের ন্যায় আগামীতে আরো কার্যকর ভূমিকা পালন করবে বলে নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo