বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার উদ্যোগে সিলেট নগরীর কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন, বৃক্ষরোপণ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নগরীর কুমারপাড়াস্থ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, সহকারী ব্যবস্থাপক মো. আরিফ উদ্দিন চৌধুরী, রিলেশনশিপ কর্মকর্তা এস এম আতিকুজ্জামান মোল্লা, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষক কমলেশ মিস্ত্রী, শিক্ষিকা হাবিবা খানম প্রমুখ।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান বলেন, স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ক্যাশলেস লেনদেনের মাধ্যমে আর্থিক সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার্থীরা ব্যাংকিং সেবা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত হবে। এই প্রোগ্রামের মাধ্যমে আর্থিক দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক দিক থেকে আরও সচেতন হয়ে শিক্ষার্থীরা পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।

স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন শেষে শিক্ষার্থীদের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখার কর্মকর্তাবৃন্দ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo