সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী

অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী

অসুস্থ প্রবীন মুরুব্বী, হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃতী সন্তান আবু বক্কর-কে দেখতে হাসপাতালে যান সিলেট উন্নয়ন কর্তৃক পক্ষের চেয়ারম্যান, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির আজীবন সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী।

গত ২৯ জুন সোমবার সন্ধ্যায় নগরীর আখালিয়াস্থ মাউন্ড এডোরা হাসপাতালে অসুস্থ প্রবীন মুরুব্বী আবু বক্কর- এর শয্যা পাশে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী । এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট যুব সংগঠক ইসমত ইবনে ইসহাক সানজিদ।

এ সময় রেজাউল হাসান কয়েছ লোদী অসুস্থ প্রবীণ মুরব্বি আবু বক্কর এর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চলমান চিকিৎসার সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসা অব্যাহত রাখার আহ্বান জানান এবং মহান আল্লাহ তাআলার দরবারে আবু বক্কর এর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে দোয়া করেন।

এ সময় অসুস্থ আবু বক্কর বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ, সদস্য এবং দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছে আশু রোগমুক্তি জন্য দোয়া কামনা করেন। 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo