সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম আজম অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাফিল উদ্দিন কবির সংক্ষিপ্ত সফরে দেশে আসছেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালামকে বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুর অভিনন্দন আমরা জুলাই যোদ্ধা সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে ২০০ রোগীকে ১ কোটি টাকার অনুদান
প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী

প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লগ্রামের গড়িদিপাড়া রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের দুর্ভোগ দূর করতে নয়, বরং পকেট ভারী করতে ব্যস্ত ছিল। অত্যন্ত জনবহুল কল্লগ্রামের গড়িদিপাড়া রাস্তাটি বিগত ২০ বছর যাবত অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সংস্কার না হওয়ায় এই এলাকার মানুষকে চলাচল করতে গিয়ে সীমাহীন ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই রাস্তায় হাত দেয়নি, কারণ প্রজেক্টটি ছোট হওয়ায় এখান থেকে বড় অঙ্কের লুটপাট ও ভাগ-বাটোয়ারা করার সুযোগ কম ছিল। তারা কেবল মেগা প্রজেক্ট নিয়ে মেতে ছিল, কারণ বড় প্রজেক্ট মানেই বড় দুর্নীতি আর জনগণের টাকা হরিলুটের মহোৎসব।

গতকাল বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ বরাদ্দ থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্যই হচ্ছে গ্রামগঞ্জ ও প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া। ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে আমরা কেবল মুখের কথায় সীমাবদ্ধ রাখেননি, বরং সুষম উন্নয়নের মাধ্যমে বাস্তবে রূপদান করছেন। দেশনায়ক তারেক রহমানের এই দূরদর্শী উন্নয়ন দর্শন আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে। জনগণের কষ্টের অবসান ঘটিয়ে প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক জাবেদ হক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, এবং বিএনপি নেতা জামাল উদ্দিন, হিমেল আহমদ, বেলাল আহমদ, আল আমিন, রজি মিয়া ও জামাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার দীর্ঘদিনের অবহেলিত রাস্তার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ ও সন্তোষ দেখা গেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo