রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম আজম অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী
পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা!

পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা!

ছবিতে সিসিকের ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক 'যাদু শিল্পী' বেলাল আহমদ।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সিলেটের রাজনীতিতেও লেগেছে ভেল্কির হাওয়া। দল পরিবর্তনের এক অভিনব ঘটনা এখন সিলেটের রাজনৈতিক মহলে সবচেয়ে মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে।

গত সরকার আমলে সিসিকের ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করা এবং সিলেটে ‘যাদু শিল্পী’ হিসেবে পরিচিত বেলাল আহমদ রাতারাতি তার রাজনৈতিক রূপ পরিবর্তন করেছেন।

৫ আগস্টের পটপরিবর্তনের পর বর্তমানে তাকে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রথম সারির নেতাদের সাথে। ওয়ার্ড আওয়ামী লীগের প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক থেকে এক লাফে বিএনপির নেতায় রূপান্তরের এই ঘটনাকে স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূল রাজনৈতিক কর্মীরা বলছেন— “যাদু শিল্পীর আসল যাদু!

“ক্ষমতার পালাবদল ও রূপান্তরগত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর সিলেটে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে মাঠপর্যায়ের বহু নেতাকর্মী যখন আত্মগোপনে চলে যান, তখন সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেন এই যাদু শিল্পী।

দলের দুঃসময়ে খোলস পাল্টে নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে তিনি বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় বলয়ে ভিড়তে শুরু করেন। এক সময়ের কট্টর আওয়ামী লীগ নেতা এখন বিএনপির বিভিন্ন সভা-সমাবেশ ও কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, যা দেখে খোদ বিএনপির পুরনো ত্যাগী নেতাকর্মীরাও ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করছেন।

সাধারণ মানুষ ও তৃণমূলের প্রতিক্রিয়ারাজনীতিতে এই ভোলবদলের পর স্থানীয় সাধারণ মানুষ এবং দলটির মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তৃণমূল বিএনপির ক্ষোভ: দলের দুঃসময়ে যারা জেল-জুলুম সহ্য করেছেন, তারা এই অনুপ্রবেশকে সহজে মেনে নিতে পারছেন না। তাদের মতে, “সুবিধাবাদীরা সব সরকারের আমলেই পার পেয়ে যায়।

সাধারণ মানুষ বিষয়টিকে বেলাল আহমদের পেশাগত জীবনের সাথে তুলনা করছেন। অনেকেই বলছেন, মঞ্চের যাদু দিয়ে যেমন চোখের পলকে রুমাল বিড়াল হয়ে যায়, তেমনি তিনি বাস্তব রাজনীতিতেও চোখের পলকে ‘নৌকা’ থেকে ‘ধানের শীষ’ হয়ে গেলেন।

সিলেটের রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আদর্শহীন ও সুবিধাবাদী রাজনীতির এটি একটি নিকৃষ্ট উদাহরণ। দলগুলোর কেন্দ্রীয় নেতৃত্ব যদি এই ধরণের রাতারাতি খোলস পাল্টানো হাইব্রিড ও অনুপ্রবেশকারী নেতাদের প্রশ্রয় দিতে থাকে, তবে ত্যাগী কর্মীরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে।

নিউজ মিররের কাছে এসব বিষয় স্বীকার করেছেন সিসিকের ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ‘যাদু শিল্পী’ বেলাল আহমদ।

এখন দেখার বিষয়, মঞ্চের জাদুকর বেলাল আহমদ রাজনৈতিক ক্ষমতার এই মঞ্চে কতদিন নিজের নতুন আসন ধরে রাখতে পারেন?

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo