সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা

সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা

পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তুরুকখলা পূর্বপাড়া গ্রামের কৃতি সন্তান, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযার নামাজ আজ ১৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা বিকেল ৩ টায় মনির আহমদ একাডেমি ও কলেজের মাঠে অনুষ্ঠিত হবে।

গত ১২ জুলাই ২০২৬ইং রবিবার দুপুর ২ টায় লন্ডনের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী ও ৭ ছেলে ও ২ মেয়ের গর্ভিত পিতা ছিলেন। এক ছেলে ও এক মেয়ে পিতার আগেই পরকালে চলে গেছেন।

মরহুম মনির উদ্দিন আহমদ দীর্ঘ ৬৬ বছরের ব্যবসায়ী অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিত্ব ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের শিক্ষা ও সমাজ সেবামূলক কার্যক্রমে গভীরভাবে অগ্রণী ভুমিকা পালন করেছন।

বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযার নামাজে অংশগ্রহনের জন্য মরহুমের ছেলে মনির আহমদ একাডেমীর ট্রাস্টি সদস্য যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদ ও ভাইস চেয়ারম্যান নাদির আহমদ, কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা এবং একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মাসুদ চৌধুরী বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo