বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময়

সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময়

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর নেতৃবৃন্দ।

১৫ জুলাই বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুুইটি প্রমুখ।

সাক্ষাতকালে জিডিএফ’র এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীণ ডিসএব্যান্ড ফাউন্ডশন (জিডিএফ)’র প্রতিষ্ঠাতা, সিলেটের সর্বজন পরিচিত বহুমুখী প্রতিভার অধিকারী মরহুম রজব আলী খান নজীবের হাতে গড়া প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজে নিয়োজিত প্রতিষ্ঠান গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

জেলা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ধৈর্যসহকারে প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নের কার্যক্রম বিষয়গুলো শুনেন এবং সরকারি ভাবে অতীতের ন্যায় আগামীতে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo