শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বাসা দখলের ষড়যন্ত্রে লিপ্ত বাবলি পরিবার সিলেটে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের অবস্থান অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন
সিলেটে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের অবস্থান

সিলেটে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও অন্যান্য রাজনৈতিক কার্যক্রম প্রতিরোধে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও অবহেলার অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।

শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রদলের জেলা ও মহানগর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ কমিশনার কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদল নেতারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও সিলেট নগরীর বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণীর কর্মকর্তার পরোক্ষ মদদ ও অবহেলার কারণেই নিষিদ্ধ ছাত্রলীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা জানান, “বিগত স্বৈরাচারী সরকারের আমলে সিলেটে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছে, তার মূল হোতারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে সিলেটে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারেরদাবি জানান তারা। অন্যথায় পুলিশের এমন নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এসময় ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাথে বৈঠক করছিলেন।

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা কি দাবিতে কর্মসূচি পালন করছেন সে বিষয়ে আমার কাছে সঠিক কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদলের পাঁচ সদস্যে একটি দল কমিশনার স্যারের সাথে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে বিস্তারিত বলা যাবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo