সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট সীমান্তে কৌশল পাল্টিয়েছে চোরাকারবারীরা, গরুর মাংস জব্দ

সিলেট সীমান্তে কৌশল পাল্টিয়েছে চোরাকারবারীরা, গরুর মাংস জব্দ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এরমধ্যে রয়েছে ভারতীয় গরুর মাংস। এতোদিন গরু পাচার করলেও এবার কৌশল পাল্টিয়েছে চোরাকারবারীরা।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক অভিযান চালায়।

এসময় বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, চিনি, মেহেদী, গরুর মাংস, চকলেট, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানী পন্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৮০ লাখ ১৩ হাজার ১শ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আডিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo