সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি

বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি

ডেস্ক রিপোর্ট :: সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান ফয়েজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে পরিচালিত অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান এবং সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা বলেন, বিএনপির জনপ্রিয় নেতা বজলুর রহমান ফয়েজের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিততে থানায় একটি পারিবারিক বিরোধ স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। কেবল সেই সালিশ বৈঠকে উপস্থিত থাকার কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এলে দলীয়ভাবে প্রাথমিক অনুসন্ধান করা হয় এবং সেখানে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রশাসনের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, মো. বজলুর রহমান ফয়েজ আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাঁর জনপ্রিয়তাকে ক্ষুন্ন করার লক্ষ্যেই একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে নেতৃবৃন্দ মনে করেন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিন এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্তের ওপর আস্থা রাখুন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo