সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এন আর বি ব্যাংক পিএলসি সিলেট তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী পুরাতন বাজার মাসুক বাজারে বাজার কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় এন আর বি ব্যাংক পিএলসি-এর বিভিন্ন ব্যাংকিং সেবা, আমানত, ঋণ, ডিজিটাল ব্যাংকিংসহ গ্রাহকসেবার নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন আর বি ব্যাংক পিএলসি-এর তালতলা উপশাখার শাখা ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গোলাম মুজতবা খান লুসেন্ট, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: ফেরদৌস আহমেদ চৌধুরী, শাখার কর্মকর্তা এজাজ আহমেদ, মাসুক বাজার সমিতির সভাপতি আজম মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ মুনিম, জমির আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভায় সার্বিক পরামর্শ ও সহোযোগিতায় ছিলেন এন আর ব্যাংক পিএলসি সিলেট শাখা ব্যবস্থাপক ও যোনাল হেড প্রসান্ত কুমার সিংহ, ইভিপি এবং লালদীঘির পাড় শাখা ব্যবস্থাপক ও ক্লাস্টার ম্যানেজার ফেরদৌস আহমেদ চৌধুরী। এছাড়াও মাসুক বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, যুবসমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এন আর বি ব্যাংক পিএলসি-এর সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo