সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নিউ সিটি রোটারি ক্লাবের বৃক্ষরোপণ ও কুরআন বিতরণ

নিউ সিটি রোটারি ক্লাবের বৃক্ষরোপণ ও কুরআন বিতরণ

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটিতে গণ-বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রথম সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সবুজ আবাসে পরিণত করার লক্ষ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। পরিবেশ রক্ষার এই আন্দোলনকে বেগবান করতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং পতিত জমিতে পরিবেশবান্ধব ও ফলজ গাছ লাগাতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি চিরসবুজ ও সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই আমাদের সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সবুজ বিপ্লবের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

গত মঙ্গলবার জামেয়া আমিনিয়া মংলিপার হাজিনগর মাদ্রাসা প্রাঙ্গণে রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং মাদ্রাসার এতিম ও দরিদ্র ছাত্রদের মধ্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পবিত্র কুরআনের অনন্য তাৎপর্য তুলে ধরে ইমদাদ হোসাইন চৌধুরী বলেন, পবিত্র কুরআন হচ্ছে সমগ্র মানবজাতির একমাত্র কল্যাণকর পথ প্রদর্শক এবং হেদায়েতের চিরন্তন আলো। এই মহান কিতাবের ঐশ্বরিক শিক্ষা ও আদর্শ যদি আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি, তবেই একটি শান্তিময় এবং ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব। পরিবেশ রক্ষায় রোটারি ক্লাবের এই বৃক্ষরোপণ এবং ধর্মীয় শিক্ষা বিস্তারে এতিম ও দরিদ্র ছাত্রদের মাঝে সমাজসেবী রোটারিয়ান জাকির আহমদ চৌধুরীর সহায়তায় পবিত্র কুরআন শরিফ বিতরণের এই ধারাবাহিক উদ্যোগ অত্যন্ত পুণ্যময় ও প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ, পিডিজি এবং রোটারি কান্ট্রি কো-অর্ডিনেটর কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. বদরুল আলম পিএইচএফ এবং মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা মাহমুদুল হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চার্টার্ড প্রেসিডেন্ট ও সমাজসেবক জাকির আহমদ চৌধুরী, পিপি শেখ সেলিম আহমদ এবং পাস্ট সেক্রেটারি ও পুলিশ কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান।হিফজ বিভাগের ছাত্র মো. মিজানুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo