সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ওসমানী নগরে প্রাইভেট কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ওসমানী নগরে প্রাইভেট কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ঘনকুয়াশায় ওসমানী নগরের উনিশমাইল এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঘনকুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সোহেল (৪০) (গাড়িচালক), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

জানা যায়, রোববার সকালে ঢাকা-সিলের মহাসড়কের ওসমানী নগরে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান বলেন, প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগরের অংশের উনিশ মাইলে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo