সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হবিগঞ্জে লিফলেট বিতরণকালে আ.লীগ নেতাকে পিটুনি

হবিগঞ্জে লিফলেট বিতরণকালে আ.লীগ নেতাকে পিটুনি

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
হবিগঞ্জ শহরের আরডি হল এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ কোর্টের সাবেক এপিপি মোহাম্মদ শামীম আহমেদকে পিঠিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধি ছাত্র-জনতা।

এডভোকেট মোহাম্মদ শামীম আহমেদ সদর উপজেলার উচাইল শান্তিসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে। বর্তমান সে শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা। শামীম হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ কোর্টের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পদে দায়িত্ব পালন করেন।

জানা যায়, শনিবার সন্ধ্যায় এডভোকেট শামীম আহমেদের নেতৃত্বে পুরাণমুন্সেফি, উত্তর শ্যামলীসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এর কয়েক ঘন্টাপর লিফলেট বিতরণের ছবি ও ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এডভোকেট শামীম আহমেদসহ কয়েকজন লিফলেট বিতরন করছেন। রাত ১০ টার দিকে তাকে শহরের আরডি হল এলাকায় তাকে আটক করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধি ছাত্র জনতা। পরে তাকে পিঠিয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘লিফলেট বিতরণের অভিযোগে জনতা তাকে আট করে পুলিশ সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে কোন মামলা রয়েছে কি-না দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে’।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo