শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সেই ফকির পিয়াসার

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সেই ফকির পিয়াসার

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটে জৈন্তাপুর উপজেলার এক নারীর বিরুদ্ধে স্বামীর খামারের কর্মচারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ঐ নারীর প্রাক্তন স্বামী গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের শরফ ফকির পিয়াসার। এর আগে রিনা বেগম সিলেট জেলা প্রেসক্লাবে শরফের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।

শরফ তার বক্তব্য বলেন, বর্তমানে তিনি জৈন্তাপুর উপজেলার পূর্ব নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষিপাশা গ্রামের বাসিন্দা। গোলাপগঞ্জ থেকে ২০১৪ সালে যখন তিনি জৈন্তাপুরে এসে বাড়ি তৈরি করেন তখন রিনা বেগমের সঙ্গে ধর্মীয়ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শরফ জৈন্তাপুরের বাড়িতে মাছ ও মোরগের খামার করেন এবং রুবেল নামে এক যুবককে কর্মচারী হিসেবে নিয়োগ দেন। কিন্তু তিনি ব্যবসায়ীক কাজে বিভিন্ন স্থানে থাকার সুবাধে রিনা পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান রুবেলের সঙ্গে। পরবর্তীতে ২০২০ সালে একদিন শরফকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে রুবেলের হাত ধরে পালিয়ে যান রিনা।

শরফ সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বলেন, তার সঙ্গে বিয়ের আগে রিনার আরও ৭টি বিয়ে হয়েছে। তিনি পরে সেগুলো জানতে পেরেছেন। এছাড়া রিনাকে ভালোবেসে তিনি তার নামে ব্যাংক হিসাব খুলে ১০ লাখ টাকা রেখেছিলেন। সেই টাকা আত্মসাৎ করেছেন রিনা। এসব বিষয়ে তিনি আদালতে রিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শরফ ফকির পিয়াসা বলেন, আগে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে রিনার উত্থাপিত সব অভিযোগ মিথ্যা। বরং জৈন্তাপুরের কতিপয় আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগসাজশ করে রিনা গত কয়েক বছর শরফকে নানাভাবে নির্যাতন-হয়রানি করেছেন। এছাড়া জৈন্তাপুরের বাড়িতেও শরফকে রিনা ঢুকতে দিচ্ছেন না বলে তার অভিযোগ।

সিলেটে ঝাড়ফুঁককারী এক কাবিরাজের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, প্রতারণা ও মামলাবাণিজ্যসহ নানা অভিযোগ করেছেন রিনা বেগম নামের এক নারী। শনিবার (২৫ জানুয়ারি) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। পড়তে এখানে ক্লিক করুন।

সিলেটে কবিরাজ সরফ ফকিরের ‘কুকীর্তি’, স্ত্রীকে দিয়ে মামলা বাণিজ্য

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo