বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেট সরকারি পাইলট স্কুলে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন

সিলেট সরকারি পাইলট স্কুলে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেটের বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল-২০২৫ সম্পন্ন হয়েছে। মাহফিল উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনের উপর আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম. আব্দুল্লাহ। প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলাদ পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. এমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার এ.এস.এম. আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মিলাদ পরিচালনা কমিটির সভাপতি আভা রানী দেব, শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবুল কালাম আজাদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কবির খান, সাবেক সিনিয়র শিক্ষক মো. ফয়জুর রহমান, সিনিয়র শিক্ষক আ.ন.ম. সুফিয়ান ও সিনিয়র শিক্ষক মো. আবুল খয়ের। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তামজিদ রহমান সামি, কাজী আহমদ, ইশফাকুর রহমান ও আব্দুল মহসিন আছনাফ এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নাজমুস সালেহীন, মেহেদী হাসান, মুয়াজ বিন মাহমুদ ও মো. আবু শাহাদাত মো. সাইফ। -প্রেসবিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo