সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেফতার ৪ জন

সিলেটে যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেফতার ৪ জন

https://newsmirror24.news/

বিশেষ প্রতিবেদক
সিলেটে যৌথ বাহিনীর অভিযানে সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমেদ সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর বনকলাপাড়া এলাকায় মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বনকলাপাড়া এলাকার বাসিন্দা ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), যুবদলকর্মী মিরাপাড়ার বাসিন্দা মাহমুদ আলী (৪৪), ফেঞ্চুগঞ্জের রিপন (৪৬) ও বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমান সনি (২৭)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা অস্ত্র ও আলামত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশে সংরক্ষণ করেছিল। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি লোহার বাটযুক্ত রামদা, পাঁচটি ছুরি, দুটি কাঁচি, একটি পিস্তল সদৃশ গ্যাস লাইটার, খালি মদের বোতল ও মদপানের গ্লাস, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল মিডিয়া সামগ্রী জব্দ করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo