শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
হাজী কলিমুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী কলিমুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোয়াইনঘাট, জৈন্তা ও কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের নেতা সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, গোয়াইনঘাটের নতুন প্রজন্মদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এখন শিক্ষার যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে হলে সুশিক্ষা ও আধুনিক শিক্ষার বিকল্প নেই। সিলেটের ঐতহ্যবাহী জনপদ গোয়াইনঘাট শিক্ষা দিক্ষায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে। স্বৈরাচার আমলের ভুল শিক্ষানীতি এবং দুর্নীতি লুটপাটের কারণে এমনটি হয়েছে। আমরা সবাই একযোগে কাজ করলে গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্থা আধুনিক ও উন্নত হবে।

বৃহস্পতিবার ঐতিহ্যবাহী পিয়াইনগুল হাজী কলিমুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদল এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীগণ।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo