বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সমাজসেবা অধিদপ্তর দেশের সুবিধাবঞ্চিত শিশু ও দুর্বল জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে: মহাপরিচালক সাইদুর রহমান খান

সমাজসেবা অধিদপ্তর দেশের সুবিধাবঞ্চিত শিশু ও দুর্বল জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে: মহাপরিচালক সাইদুর রহমান খান

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশ বিনির্মাণে তোমাদের সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের সুবিধাবঞ্চিত শিশু ও দুর্বল জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিশু পরিবারের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার। তোমাদের জন্যই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। তিনি বিজয়ীদের উৎসাহিত করে বলেন, তোমাদের প্রতিভা বিকাশের জন্য সমাজসেবা অধিদপ্তর সবসময় পাশে আছে এবং থাকবে।
তিনি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট শহরের বাগবাড়িস্থ সরকারি শিশু পরিবারের মাঠে অনুষ্ঠিত সমাজসেবা অধিদপ্তরাধীন সিলেট বিভাগের আন্ত:প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, মহাপরিচালকের সহধর্মিনী নাজমীন তাহমিনা জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় উপ-পরিচালক নিরাশ রঞ্জন দাস, জেলা উপ-পরিচলক মো. আব্দুর রফিক। এছাড়াও সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, সরকারি শিশু পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে শিশু পরিবারের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিশুরা সংগীত, প্রদর্শনী ও আবৃত্তি পরিবেশন করে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo