সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় পর্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্ঠা আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, জাতীয় পার্টির কোন নেতাকর্মী অতীতেও কোন দুর্নীতি করেনি, বর্তমানেও কোন দুর্নীতি ও চাঁদাবাজির সাথে যুক্ত নয়। জাতীয় পার্টি কেবল জনগণের উন্নয়নে রাজনীতি করে। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ছিল এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন ও তাদের পাশে থাকা। ৯ বছর শাসনামলে তিনি দেশের ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে যুক্ত করে এবং মসজিদ-মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করে তিনি এদেশের সাধারণ জনগণ ও আলেম সমাজের প্রিয় নেতায় পরিণত হয়েছিলেন। বর্তমানে তাঁর যোগ্য উত্তরসূরী ও ছোটভাই জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এইচ এম এরশাদের আদর্শকে লালন করে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের চাহিদামতো সংস্কার এবং দ্রব্যমূল্যকে সহনীয় করে সে গরীব দুঃখী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহবান জানান।

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শক্রবার (৭ ফেকব্রুয়ারি) রাতে নগরীর কুমারপাড়া এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি সিলেট মহানগরের সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশীরের সভাপতিত্বে ও মো. মামুনুর রশিদ মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহ আলম, মো. মুরাদ আহমদ শাহিন, মো. মুর্শেদ খান, মিলন আহমদ, আব্দুল হান্নান রুমন, আলা উদ্দিন, মো. সুুফিয়ান খান, এম বরকত আলী, মো. শহীদুর রহমান তাহের, সুহেল ইসলাম, মো. ইমরান আহমদ, মো. জুয়েল, মো. বেলাল উদ্দিন, মো. নুরুজ্জামান আকন্দ, মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।-সংবাদবিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo