বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেলের অবৈধ ব্যবসার বিরুদ্ধে এবার সিসিকে অভিযোগ

স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেলের অবৈধ ব্যবসার বিরুদ্ধে এবার সিসিকে অভিযোগ

https://newsmirror24.news/

বিশেষ প্রতিবেদক
সিলেট নগরীর দক্ষিণ সুরমার কুচাইয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুমোদনহীন ‘মিনারেল ওয়াটার’ ব্যবসা করছেন বলে এবার সিসিকে অভিযোগ দিয়েছেন ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের বাসিন্দারা। তারা অভিযোগে প্রকাশ করেন ‘সিলেট ড্রিংকিং ওয়াটার’ নামক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে সিসিকের ৪০ নং ওয়ার্ডে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে এই কোম্পানি পরিচালনা করে আসছে দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার আহমেদ রাসেল।

এই প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নেই। নেই কোন বৈধ কাগজাদি। এমনকি পানি বিশুদ্ধ করার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অত্যাধুনিক ল্যাবের ব্যবস্থাও নেই প্রতিষ্ঠানে। যে ভবনটিতে এই প্রতিষ্ঠানটি, তারও নেই সিসিকের ইমারত নির্মাণের অনুমোদনের লাইসেন্স এবং ব্যবসার ট্রেড লাইসেন্স। অস্বাস্থ্যকর পরিবেশে নিজের বাড়িতে কিছু লেভার দিয়ে টেপের পানি জারে ভরে ভোক্তাদের কাছে পৌঁছানো হচ্ছে ‘মিনারেল ওয়াটার’ বলে!

সূত্র জানিয়েছে, অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী স্বেচ্ছাসেবক লীগ নেতা হওয়ার প্রভাব খাটিয়ে অবৈধভাবে দক্ষিণ সুরমার কুচাইয়ে তার নিজ বাড়িতে কুচাইয়ের ৪০ নং ওয়ার্ডে (মাজারের বিপরীতে) ‘সিলেট ড্রিংকিং ওয়াটার’ নামক মিনারেল ওয়াটার এর ব্যবসা। সিসিকে তাকমা লাগানোর জন্য নগরের সুরমা মার্কেট থেকে সিল নিয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানের স্বাক্ষর নিজেই করতেন।

এর আগে প্রকাশিত প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুমোদনহীন ‘মিনারেল ওয়াটার’ ব্যবসা!

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo