বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সমাজকে ভালো কিছু উপহার দিতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আব্দুল মালিক

সমাজকে ভালো কিছু উপহার দিতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আব্দুল মালিক

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (রেজি. নং-২৩৩/৯১)-এর ২০২৫-২৬ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর মজুমদারী তরঙ্গ ৩/১ এ অনুষ্ঠিত হয়েছে। রেহেনা আফরোজ খান ও মো. মুসার পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বি.এম টাওয়ারের চেয়ারম্যান মো. আব্দুল মালিক।

তিনি বলেন, নিজের মধ্যে প্রতিযোগীতা না করে, সমাজকে ভালো কিছু উপহার দিতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ভবিষ্যৎ সকল সামাজিক এবং মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল রহমান তালুকদার, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি নুরুল ইসলাম খান নজরুল, সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান বারেক, সহ সভাপতি আনোয়ার হোসেন মিছবাহ, উপদেষ্টা সৈয়দ মনোজির হোসেন, সাদ উদ্দিন আহমেদ, এডাব বাংলাদেশ সহ সভাপতি ও সিলেট বিভাগের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজুয়ান, এবং তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান রানা।

এক নজরে ২০২৫-২৬ তরঙ্গ ৩৭ সদস্য কার্যকরী পরিষদ কমিটি- সভাপতি মো নুরুল ইসলাম খান নজরুল,সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান বারেক,সহ সভাপতি মো শাহাগীর আহমদ,সহ সভাপতি আব্দুল হাফিজ খান,সহ সভাপতি সাজ্জাদুর রহমান,সহ সভাপতি আনোয়ার হোসেন মিছবাহ,সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রানা,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ডা: আব্দুল হাফিজ শাফী,যুগ্ন সাধারণ সম্পাদক আহমদ হোসেন মিজান,সাংগঠনিক সম্পাদক লুংফুর রহমান খান মোছাদ্দিক,কোষাধ্যক্ষ রাহাত খান রাছি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: মুসা,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ রিজভী,প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল,দপ্তর সম্পাদক মুরাদ খান নাহিদ,ধর্ম সম্পাদক মো ছদরুল ইসলাম,ক্রীড়া সম্পাদক আমান খান কয়েছ,সহ ক্রীড়া সম্পাদক লাহিন আহমদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন,পাঠাগার সম্পাদক সৈয়দ আজিম হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান রাকিব,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হোসেন খান ইমাদ,মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আফরোজ খান,সহ মহিলা বিষয়ক সম্পাদক আদিবা জান্নাত খান তুষি। সদস্য : মিনাহার হোসেন মিনার,হাফিজ আনোয়ার হোসেন,আব্দুল জলিল শাহিন,আলী মোজতবা সাজু,মোঃ ইকবাল হোসেন রুহেল,জুবায়ের খান,সৈয়দ শহীদ হোসেন সাবু,সৈয়দ সোলেমান হোসেন,নাসরিন আক্তার,শেখ সিয়াম আহমদ রনি,আবু হুরায়রা খান নাজিম,শেখ আকিব আহমেদ,আরশাদ নাজীর খান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo