শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক 

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কাশ্মীর নিয়ে পাকিস্তান অতীতে তিনটি যুদ্ধ করেছে এবং প্রয়োজনে আরও দশটি যুদ্ধ করতে প্রস্তুত।

ভারতের সামরিক শক্তিকে পাত্তা না দেওয়ার কথা স্পষ্ট জানিয়ে তিনি বলেন, কাশ্মীর পাকিস্তানের শিরার মতো, যা কেটে গেলে পাকিস্তানের অস্তিত্বই বিপন্ন হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে এক ভাষণে সেনাপ্রধান আসিম মুনির বলেন, “যত চ্যালেঞ্জই আসুক, পাকিস্তান কাশ্মীরি ভাইদের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে থাকবে। কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।” তিনি ভারতীয় নিপীড়নের বিরুদ্ধে কাশ্মীরিদের সংগ্রামকে ন্যায়সঙ্গত ও বৈধ বলে উল্লেখ করেন।

জেনারেল আসিম মুনির আরও বলেন, “ভারতীয় বর্বরতা এবং চরমপন্থী হিন্দুত্ববাদ কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। পাকিস্তান একটি শক্তিশালী দেশ, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাবশালী।”

ভাষণে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি। দেশটির বিপুল খনিজ সম্পদ এবং শক্তিশালী গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “এত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও পাকিস্তান কখনোই খেলাফী হতে পারে না। মাত্র এক বছরের অর্থনৈতিক উন্নয়ন দিয়েই আমরা বিশ্বব্যাংক ও আইএমএফকে চমকে দিয়েছি।”

ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ নতুন নয়। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই কাশ্মীর দুই দেশের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু। ১৯৪৭, ১৯৬৫ ও ১৯৯৯ সালে কাশ্মীর ইস্যুতে দুই দেশ সরাসরি যুদ্ধে জড়িয়েছে। ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধের পর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি অংশ আকসাই চীনের নিয়ন্ত্রণে চলে যায়।

ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর, ফলে কাশ্মীর ইস্যুতে সামরিক উত্তেজনা বিশ্ব রাজনীতিতে গুরুত্বের সঙ্গে দেখা হয়। সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক হুঁশিয়ারির পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নজর রাখছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo