সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি

আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরলো বিজিবি

নিউজ মিরর ডেস্ক
সিলেট ও সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির বিভিন্ন টহল দল। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেনসিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত একাধিক নৌকা জব্দ করা হয়।

এছাড়াও, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং চা-পাতা আটক করে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বিজিবির উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই বিপুল চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা। এসব মালামালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবি সূত্রে জানানো হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo